ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী

ads

ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই সভায় একটি জরিপের রিপোর্ট তুলে ধরেন। তিনি বলেন, আজ একটা জরিপের রিপোর্ট বের হয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে, বেশি আসন এই নির্বাচনে কে পাবে? কোন দল? শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি। আর শতকরা ২৬ ভাগ উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী।


তিনি উল্লেখ করেন, ডিফারেন্স হলো ৪৪ ভাগ। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম। এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা এক ভাগও না, এর চেয়েও কম। নজরুল ইসলাম খান আরও বলেন, এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। কিন্তু জনগণ তাদের মন স্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, এটা মনে রাখতে হবে।

ads
ads
ads

Our Facebook Page